অংশীদারিত্বের নিয়মাবলী, ঝুঁকি ও স্বচ্ছ চুক্তিপত্র
উই ফার্মার প্ল্যাটফর্মে প্রতিটি প্রকল্পের লট ক্রয় মূলত একটি আইনি চুক্তিভিত্তিক অংশীদারিত্ব (Joint Farm Operation Agreement)। এখানে গবাদিপশু লালন-পালন, খাদ্য খরচ, মৃত্যুঝুঁকি ব্যবস্থাপনা এবং বিক্রয় রাজস্ব বণ্টনের স্পষ্ট নীতিমালা নিচে বিস্তারিত দেওয়া হলো।
যৌথ খামার পরিচালনা
উই ফার্মার কোনো ডিপোজিট বা ইনভেস্টমেন্ট কোম্পানি নয়। পার্টিসিপেন্ট নিজস্ব জমি ও সময় না থাকায় উই ফার্মারের সাথে চুক্তিবদ্ধ হয়ে গবাদিপশুর শেয়ারের মাধ্যমে খামার পরিচালনা করেন।
বাস্তব সম্পদের অধিকার
প্রতিটি লটের বিপরীতে নির্দিষ্ট আরএফআইডি ট্যাগযুক্ত ষাঁড়, দুগ্ধবতী গাভী বা ছাগল বরাদ্দ থাকে যা খামারে সশরীরে পরিদর্শন ও লাইভ ডাটাতে ট্র্যাকযোগ্য।
প্রকৃত বিক্রয়ে লাভ-লোকসান
পূর্বনির্ধারিত কোনো নির্দিষ্ট সুদী লাভ দেওয়া হয় না। প্রকল্প শেষে বাজারে বিক্রয়কৃত অর্থ থেকে প্রকৃত খরচ বাদ দিয়ে অর্জিত নিট লাভ বণ্টন করা হয়।
চুক্তিপত্রের বিস্তারিত ধারা ও শর্তাবলী
স্বচ্ছ ও নিরাপদ খামার অংশীদারিত্বে যুক্ত হতে চান?
মাত্র ১ মিনিটে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার পছন্দের প্রকল্পের উন্মুক্ত লট বুক করুন।